শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে প্রবাসীদের পাঠানো আয়ের হাত ধরে। চলতি এপ্রিল মাসের মাত্র ২৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ (প্রায় ২৯১ কোটি) মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৯.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসের যেকোনো এক মাসের সর্বোচ্চ রেকর্ড।

বিগত মাসগুলোর রেমিট্যান্স চিত্র:

জানুয়ারি ২০২৬: ৩১৭ কোটি ৯ লাখ ডলার।

ফেব্রুয়ারি ২০২৬: ৩০২ কোটি ৭ লাখ ডলার।

মার্চ ২০২৬: ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার (সর্বোচ্চ)।

এপ্রিল (২৮ দিন): ২৯০ কোটি ৮০ লাখ ডলার।

উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর জুড়েই রেমিট্যান্সের জোয়ার ছিল। ওই অর্থবছরে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর উৎসাহিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন