বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরান ইস্যুতে অনড় ইউরোপ, নিষেধাজ্ঞা অব্যাহত

    ইরান ইস্যুতে অনড় ইউরোপ, নিষেধাজ্ঞা অব্যাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বার্লিনে জার্মানির সিডিইউ ও সিএসইউ দলের এক বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া “অপরিণামদর্শী” সিদ্ধান্ত হবে।

    ভন ডার লিয়েনের ভাষ্য অনুযায়ী, ইরান সরকার নিজ দেশের নাগরিকদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার মতে, কোনো মৌলিক পরিবর্তন দৃশ্যমান না হওয়া পর্যন্ত ইউরোপীয় অবস্থান পরিবর্তনের সুযোগ নেই।

    এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান অস্থিরতা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের ‘কোবরা’ জরুরি বৈঠক আহ্বান করেছেন।

    ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূলত সম্ভাব্য সংঘাতের ফলে অর্থনৈতিক ঝুঁকি এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব মোকাবিলার প্রস্তুতি নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    ট্রেড ইউনিয়নের এক অনুষ্ঠানে স্টারমার বলেন, সংকটকালে সরকার জনগণের পাশে থাকবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

    সূত্র: টাইমস অব ইসরায়েল


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন