মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

    ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পর সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যুবসমাজকে রক্ষা করতে এই অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

    সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ পরিচালনার বিষয়টি উত্থাপন করলে মন্ত্রী এ বিষয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন।

    তিনি বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। ৩০ এপ্রিল অধিবেশন শেষ হওয়ার পর থেকেই সারাদেশে সমন্বিত অভিযান শুরু হবে। যুবসমাজকে রক্ষা করতে এটি অত্যন্ত জরুরি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরায় অবৈধ সিসা বার ও মাদক স্পট গড়ে উঠেছিল, যেগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান চলছে। ১৬ ও ২০ এপ্রিল পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

    তিনি জানান, অবৈধ ব্যবসা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পুলিশ সদস্যদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে ট্রেড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান চিহ্নিত করে বন্ধের কার্যক্রম চলমান রয়েছে। ৩০ এপ্রিলের পর শুরু হতে যাওয়া বিশেষ অভিযানে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেবে বলেও তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন