মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • মা-বোনদের জন্য বিশেষ সুবিধা এলপিজি কার্ড: প্রধানমন্ত্রী

    মা-বোনদের জন্য বিশেষ সুবিধা এলপিজি কার্ড: প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রান্নার কষ্ট লাঘবে দেশের মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ডের মতো এলপিজি কার্ড তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

    প্রধানমন্ত্রী বলেন, নারীদের জীবনমান সহজ করতে এলপিজি কার্ড চালু করা হবে। পাশাপাশি মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

    সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রম চলছে। এর অংশ হিসেবেই শার্শার উলশী খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

    তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, এখন সময় দেশ গড়ার। খুব শিগগিরই বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিল্প-কারখানা পুনরায় চালু করা হবে।

    দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে জনগণই তার জবাব দেবে।

    গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে জনগণের রায়কে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। সরকার জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

    অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী স্থানীয় তরুণদের খাল পুনরুদ্ধার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, প্রকৃতি রক্ষা ও উন্নয়ন একসঙ্গেই এগিয়ে নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন