বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • আজ যশোরে দুই প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আজ যশোরে দুই প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম যশোর সফর।

    দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বিকেলে একটি বড় জনসভায় বক্তব্য রাখবেন।

    সফরের শুরুতে তিনি যশোরের শার্শা উপজেলায় যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

    এছাড়া দীর্ঘদিনের প্রত্যাশিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০১১ সালে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলেও নিজস্ব হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের দীর্ঘদিন দূরের একটি হাসপাতালে ব্যবহারিক শিক্ষা নিতে হয়েছে।

    সফরের একপর্যায়ে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

    প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন