মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • এনআইডির নতুন ডিজি হলেন আনোয়ার পাশা

    এনআইডির নতুন ডিজি হলেন আনোয়ার পাশা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। তিনি অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবিরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

    রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে বদলিপূর্বক প্রেষণে এনআইডি মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

    এর আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

    জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দেশের নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান, তথ্য হালনাগাদ এবং নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম এই দপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এ পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন