মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকা নির্ধারণের পরিকল্পনা সরকারের

    স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকা নির্ধারণের পরিকল্পনা সরকারের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার দেশের স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

    শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে টেলিকম নীতিমালা বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য জানান।

    আসিফ আসাদ বলেন, প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ যাতে সহজেই স্মার্টফোন ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিতে চায়। এতে সবাই ডিজিটাল সেবার আওতায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি আরও জানান, বর্তমানে মোবাইল রিচার্জে ১০০ টাকার মধ্যে ৩৮ টাকা পর্যন্ত কর হিসেবে কেটে নেওয়া হচ্ছে, যা নিয়ে সরকার পুনর্বিবেচনা করছে। টেলিকম খাতে আরোপিত কর ও ভ্যাট কমানোর বিষয়েও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

    উপদেষ্টা বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষকে ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    তিনি স্বীকার করেন, মোবাইল সেবায় অর্থ ব্যয় করেও অনেক সময় গ্রাহক কাঙ্ক্ষিত সেবা পান না, যা একটি বড় সমস্যা এবং এতে সরকারেরও দায় রয়েছে।

    এ সময় তিনি জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সরকারের কাছ থেকে কোনো বেতন গ্রহণ করেন না এবং সরকারি কোনো যানবাহনও ব্যবহার করেন না। তার ভাষায়, দেশের জন্য কাজ করাই তার মূল উদ্দেশ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন