বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানে সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচরসহ ২৪০ জন গ্রেপ্তার

    ইরানে সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচরসহ ২৪০ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ, যা উদ্ধৃত করেছে আল জাজিরা।

    কেরমানশাহ প্রদেশে চালানো অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, এদের মধ্যে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে চারজনকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে নিহত করার দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি আরও একটি অভিযানে অতিরিক্ত ৭০ জনকে আটক করা হয়।

    অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

    এদিকে রাজধানী তেহরানে পৃথক ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করে শত্রুপক্ষের কাছে তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন