মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আ.লীগের দুর্নীতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    আ.লীগের দুর্নীতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক দুর্নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকটের কারণে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়নি।

    শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খরিপ-১ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

    মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার ওপর জোর দিচ্ছে এবং সব পর্যায়ে তা বাস্তবায়নের চেষ্টা চলছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে আগামী পাঁচ বছরের মধ্যে সীমিত সম্পদ নিয়েও দেশকে মধ্যম আয়ের কাতারে নিয়ে যাওয়া। এ ক্ষেত্রে জনগণের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

    অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়াতে ৩৫০ জন খামারিকে বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ স্থানীয় কৃষক ও খামারিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: