মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ৯ মাসে লক্ষ্যমাত্রা থেকে প্রায় ১ লাখ কোটি টাকা পিছিয়ে এনবিআর

    রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ৯ মাসে লক্ষ্যমাত্রা থেকে প্রায় ১ লাখ কোটি টাকা পিছিয়ে এনবিআর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের পুরো সময়ের ঘাটতির চেয়েও বেশি।

    প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ের কথা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। তবে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।

    তবে ঘাটতি বাড়লেও রাজস্ব আদায়ে সামগ্রিকভাবে ১১ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি টাকা।

    মাসভিত্তিক হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি পর্যন্ত ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে ২৬ হাজার কোটিরও বেশি হয়েছে। মার্চ মাসে এককভাবে ঘাটতির পরিমাণ ছিল প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এই খাতে ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৬১৭ কোটি টাকা।

    ভ্যাট খাতে ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা, যেখানে ঘাটতি ৩৪ হাজার ৪০০ কোটি টাকা।

    অন্যদিকে কাস্টমস খাতে ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা, ফলে ঘাটতি হয়েছে ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।

    তবে তিনটি খাতেই প্রবৃদ্ধি হয়েছে—আয়করে ১১ দশমিক ২৫ শতাংশ, ভ্যাটে ১৩ দশমিক ৬৬ শতাংশ এবং কাস্টমসে ৭ দশমিক ৭৭ শতাংশ।

    অর্থনীতিবিদরা মনে করছেন, কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে এই বড় ঘাটতি অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে চাপ তৈরি করতে পারে, বিশেষ করে উন্নয়ন ব্যয় ও সরকারি বিনিয়োগের ক্ষেত্রে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন