বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইসলামাবাদে কূটনৈতিক বৈঠকে ইরান ও পাকিস্তান

    ইসলামাবাদে কূটনৈতিক বৈঠকে ইরান ও পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।

    তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন।

    সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার পথ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতায় পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টা ক্রমেই গতি পাচ্ছে বলে জানা গেছে। এ প্রক্রিয়ায় ইসলামাবাদ গুরুত্বপূর্ণ একটি মধ্যস্থতাকারী কূটনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।

    এদিকে, বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও প্রতিনিধি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হবেন বলে জানানো হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন