মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি মুরাদ শেখ (৩৭)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

    পরিবার সূত্রে জানা গেছে, নিহত মুরাদের পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী, দুটি কন্যা সন্তান এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন জানান, “সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যান। বর্তমানে তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করছি।”

    এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি নজরে রেখেছি এবং মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: