বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরান-সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করল যুক্তরাষ্ট্র

    ইরান-সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করল যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের আর্থিক সক্ষমতার ওপর চাপ বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইরান-সংশ্লিষ্ট মোট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে।

    শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর ও পুনরুদ্ধারের সক্ষমতা দুর্বল করতে ট্রেজারি বিভাগ ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

    তিনি আরও জানান, ইরানের সঙ্গে সম্পর্কিত একাধিক ডিজিটাল ওয়ালেটকে নিষেধাজ্ঞার আওতায় আনার মাধ্যমে এই সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন ভুয়া কোম্পানি ও ক্রিপ্টো-ভিত্তিক আর্থিক চ্যানেলগুলোকেও নজরদারিতে আনা হচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের অর্থায়নের বিকল্প পথগুলো বন্ধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনৈতিক চাপ প্রয়োগ কৌশলের অংশ, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের ওপর কূটনৈতিক ও আর্থিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে।

    সূত্র: গালফ নিউজ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন