মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ভাড়া সমন্বয় করা হয়েছে, বাড়ানো হয়নি: পরিবহনমন্ত্রী

    ভাড়া সমন্বয় করা হয়েছে, বাড়ানো হয়নি: পরিবহনমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাচার ও ভর্তুকি এড়াতে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বাস ভাড়া বাড়ানো হয়নি, বরং তেলের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

    শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
    মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তেলের দাম কমলে কোনো নতুন আলোচনা ছাড়াই ভাড়া স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। সে ক্ষেত্রে বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে, আলাদা বৈঠকের প্রয়োজন হবে না।

    তিনি আরও জানান, শুধু ডিজেলচালিত বাসের ভাড়া সমন্বয় করা হয়েছে। গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি। কোথাও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
    রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

    তিনি আরও বলেন, ঢাকা শহরের যানজট ও শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “ঢাকা বাঁচলে দেশ বাঁচবে”—এমন মন্তব্যও করেন তিনি।

    উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে নতুন বাস ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

    এর আগে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও তেলের দাম বৃদ্ধির প্রভাবে গত ১৯ এপ্রিল থেকে দেশে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: