মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ

    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত শিক্ষার্থীর রুমমেটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন। তিনি এবং নাহিদা সুলতানা বৃষ্টি নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হন। দুজনই সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি-এর শিক্ষার্থী।

    লিমন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।

    হিলসবোরো কাউন্টি পুলিশ প্রশাসন জানায়, ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাংকলিন ব্রিজ এলাকা থেকে শুক্রবার সকালে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

    এদিকে নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয় পুলিশ কর্মকর্তা জোসেফ মাউরার জানান, লিমনের মৃত্যুর ঘটনায় তার রুমমেট হিশাম সালেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা, হামলা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর খবর গোপন করা এবং মরদেহ লুকানোর অভিযোগ আনা হয়েছে।

    পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হিশামের বাসা থেকে একটি ফোনকল পাওয়া যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালালে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসেন। হিশামকে বের হতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান। পরে সোয়াট দল মোতায়েন করা হলে তিনি আত্মসমর্পণ করেন।

    পুলিশের তথ্য অনুযায়ী, লিমনকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ট্যাম্পায় তার বাসায় দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না এবং তাকে নিখোঁজ ঘোষণা করা হয়।

    অন্যদিকে বৃষ্টিকে সর্বশেষ একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়।

    বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, তার বোনের সঙ্গে লিমনের একসময় সম্পর্ক ছিল, তবে পরে সেই সম্পর্ক ভেঙে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: