বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন

    ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক শারীরিক অবস্থায় আছেন।

    ৭৬ বছর বয়সী নেতানিয়াহু বলেন, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থির একটি সমস্যার অস্ত্রোপচারের সময় তার শরীরে ক্যানসারজনিত একটি ক্ষুদ্র টিউমার শনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তা অপসারণ করা হয়।

    তিনি জানান, চিকিৎসকরা তাকে দুটি বিকল্প দিয়েছিলেন—একটি হলো চিকিৎসা নিয়ে সমস্যাটি দূর করা, অন্যটি হলো পর্যবেক্ষণে রাখা। তিনি ঝুঁকি এড়াতে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেন এবং সফলভাবে চিকিৎসা সম্পন্ন হয়।

    নেতানিয়াহুর দাবি, সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে ক্যানসারজনিত টিউমার সম্পূর্ণভাবে দূর হয়েছে এবং শরীরে এর কোনো চিহ্ন নেই। তিনি বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ‘চমৎকার’।

    তবে তিনি স্বীকার করেন, চলমান আঞ্চলিক সংঘাত এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে বিষয়টি প্রকাশ করতে বিলম্ব হয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে উত্তেজনার সময় তিনি স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন।

    বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান তিনি। নেতানিয়াহু বলেন, জাতীয় ও ব্যক্তিগত—উভয় ক্ষেত্রেই তিনি ঝুঁকি এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে গুরুত্ব দেন।

    চিকিৎসা শেষে তিনি আবারও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরেছেন বলে জানিয়েছেন।


    সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন