মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • জ্বালানি সংকট মোকাবিলায় ৫ সদস্যের কমিটি গঠন করল সরকার

    জ্বালানি সংকট মোকাবিলায় ৫ সদস্যের কমিটি গঠন করল সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ দিতে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলমান অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

    তারেক রহমান বলেন, গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেন। বিষয়টি নিয়ে আলোচনা শেষে উভয় পক্ষ একমত হয় যে এটি একটি বৈশ্বিক সমস্যা, যা সারা বিশ্বেই প্রভাব ফেলছে।

    তিনি আরও জানান, সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলকেও পাঁচজন সদস্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে উভয় পক্ষের ১০ সদস্যের একটি যৌথ কমিটি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিতে পারে। এসব পরামর্শ সরকার বাস্তবায়নের বিষয়েও বিবেচনা করবে।

    এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির প্রধান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

    এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, সংসদই জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং শিগগিরই তারা তাদের প্রতিনিধিদের নাম প্রদান করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: