মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ১০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

    ১০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের আরও এক হাজার মাদরাসায় ধাপে ধাপে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও সময়োপযোগী করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় যুক্ত করা হচ্ছে।

    তিনি আরও জানান, মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) ও ইংরেজি শিক্ষার সুযোগ বাড়ানো হবে, যাতে শিক্ষার্থীরা কর্মবাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারে।

    শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ একটি কমিটির মাধ্যমে পাঠ্যক্রম আধুনিকায়নের কাজ করছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী, প্রতিটি মাদরাসায় ধীরে ধীরে কারিগরি ট্রেড চালু করার পরিকল্পনা রয়েছে।

    তিনি আরও জানান, বর্তমানে দেশের ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে। এর ধারাবাহিকতায় আরও এক হাজার মাদরাসায় এই ধরনের ট্রেড কোর্স সম্প্রসারণ করা হবে।

    এর আগে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: