বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • শান্তর শতকে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

    শান্তর শতকে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশকে রক্ষা করেছেন নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই টাইগার ব্যাটার।

    টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৯ রানে ২ উইকেট এবং পরে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দলটি। ওপেনার সাইফ হাসান রানের খাতা না খুলেই বিদায় নেন, আর আগের ম্যাচের সফল ব্যাটার তানজিদ হাসান তামিম করেন মাত্র ১ রান। সৌম্য সরকারও ১৮ রানে থেমে যান।

    এই কঠিন পরিস্থিতিতে ইনিংস গড়ার দায়িত্ব নেন শান্ত। চতুর্থ উইকেটে লিটন কুমার দাস-এর সঙ্গে গড়ে তোলেন ১৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি। লিটনও দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেন, তবে ব্যক্তিগত ৭৬ রানে আউট হলে ভাঙে এই জুটি।

    অন্য প্রান্তে অবিচল ছিলেন শান্ত। ১১৪ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটি ছিল তার ২০ ইনিংস পর এবং দীর্ঘ দুই বছর পর প্রথম শতক।

    কাকতালীয়ভাবে তার আগের সেঞ্চুরিটিও এসেছিল চট্টগ্রামের এই মাঠেই। ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

    সেঞ্চুরি করার পর রানের গতি বাড়াতে গিয়ে ৪৩তম ওভারে লেনক্সের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন শান্ত। বিদায়ের আগে ১১৯ বলে ১০৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

    প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৫ উইকেটে ২৩৭ রান। বর্তমানে উইকেটে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ১৫ রানে এবং তাওহীদ হৃদয় ২১ রানে অপরাজিত।

    শান্তর এই অসাধারণ ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন