বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পশ্চিমবঙ্গ নির্বাচন

    ‘ভোট কারচুপি’ নিয়ে উঠল প্রশ্ন

    ‘ভোট কারচুপি’ নিয়ে উঠল প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। ভোট দিতে গিয়ে এক তরুণী দেখতে পান, তার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিয়েছে বলে অভিযোগ।

    এ ঘটনায় হতাশ হয়ে ভোটকেন্দ্র ত্যাগ করেন ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেয় নির্বাচন কমিশন। পরে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ কমিশন কর্মকর্তাদের ফোন করে বিষয়টি জানান এবং লাইভ স্ট্রিমিং ফুটেজ যাচাই করে পুনর্বিবেচনার অনুরোধ করেন।

    এদিকে কঠোর নিরাপত্তার মধ্যেই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফায় রাজ্যের ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার প্রায় ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন