বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • অলিখিত ফাইনালে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অলিখিত ফাইনালে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় থাকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে—ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বেন লিস্টার। অন্যদিকে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন; রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের জায়গায় খেলছেন তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

    এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

    ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন থাকলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় দলটি, যেখানে বড় ভূমিকা ছিল তরুণ পেসার নাহিদ রানার।

    নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন। এটি তার ক্যারিয়ারের ১০ম ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। তার গতিময় বোলিংয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা।

    চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক, যেখানে প্রায়ই বড় স্কোর দেখা যায়। মিরপুরের তুলনায় এই উইকেট তুলনামূলক দ্রুতগতির। এখন পর্যন্ত দুই দলের মধ্যে ৪৮টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে নিউজিল্যান্ড জয় পেয়েছে ৩৫টিতে, বাংলাদেশ জিতেছে ১২টিতে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

    দুই দলের সম্ভাব্য একাদশ:

    নিউজিল্যান্ড:
    হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

    বাংলাদেশ:
    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন