বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী পার হতে বাধা দিচ্ছে ইরান কেন?

    বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী পার হতে বাধা দিচ্ছে ইরান কেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এই প্রেক্ষাপটে ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি না পাওয়ায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ প্রণালিটি অতিক্রম করতে পারছে না।

    বিষয়টি নিয়ে ইতোমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার রাতে তুরস্কে এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর কাছে জাহাজটির নিরাপদ চলাচলে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

    অন্যদিকে জানা গেছে, ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী আরেকটি জাহাজ সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও গন্তব্যে পৌঁছাতে পারেনি।

    এর আগে ১ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালি পার হওয়ার জন্য অপেক্ষমাণ বাংলাদেশি জাহাজকে সহায়তা করা হবে। পাশাপাশি মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন, বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

    তবে বাস্তবে দুই দফা চেষ্টা করেও ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি হরমুজ অতিক্রমের অনুমতি পায়নি। বর্তমানে প্রায় ৩৭ হাজার টন সারবোঝাই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছাকাছি অবস্থান করছে।

    বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং এর সব নাবিকই বাংলাদেশি। জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে সার পরিবহন।

    বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেলে ইরানের অনুমতি পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চলছে।

    এদিকে প্রশ্ন উঠেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান। সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক বার্তায় অস্পষ্টতার কারণে এ জটিলতা তৈরি হতে পারে।

    ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরান-ইসরায়েল সংঘাত বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে তেহরান অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতিতে ইরানের প্রত্যাশিত অবস্থান না আসায় ক্ষোভ তৈরি হয়েছে।

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখায় এবং বিভিন্ন উপসাগরীয় দেশে আঘাত হানে বলে জানা যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রথমে একটি বিবৃতি দিলেও পরে তা সংশোধন করে ইরানের প্রতি শোক প্রকাশ করে।

    ইরানি রাষ্ট্রদূতও প্রকাশ্যে বলেন, বাংলাদেশ ইস্যুতে যথাযথ অবস্থান নেয়নি, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

    বর্তমানে জাহাজটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি এখনো নিশ্চিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন