বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • ‘ট্রিগার আঙুলেই আছে, বাহিনী প্রস্তুত’- ইরানের হুঁশিয়ারি

    ‘ট্রিগার আঙুলেই আছে, বাহিনী প্রস্তুত’- ইরানের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপটে ইরান সরকারের একজন মুখপাত্র কঠোর বার্তা দিয়েছেন। তার ভাষায়, তেহরানের “হাত ট্রিগারেই আছে” এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় “সম্পূর্ণ প্রস্তুত”।

    মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি বুধবার (২২ এপ্রিল) ভোরে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে সতর্ক করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টসহ দেশটির “আগ্রাসী ও সন্ত্রাসী” সামরিক নেতৃত্বকে বারবার সতর্ক করা হচ্ছে যে ইরান সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

    তিনি আরও দাবি করেন, ইরানের ওপর যেকোনো ধরনের হামলার ক্ষেত্রে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে এবং ইতোমধ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো নির্ধারণ করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই আগের তুলনায় আরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধবিরতির সময়কে মার্কিন সেনাবাহিনী অস্ত্র ও সরঞ্জাম পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে।

    তিনি বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রয়েছে। এই সময়টাকে আমরা প্রস্তুতি জোরদারে ব্যবহার করেছি।”

    চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নিলেও এখনো ইরান আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি। ট্রাম্প আলোচনায় আশাবাদ ব্যক্ত করলেও, যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

    এ অবস্থায় চুক্তি না হলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন