বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • হরমুজ প্রণালিতে জাহাজে গুলি চালাল আইআরজিসি

    হরমুজ প্রণালিতে জাহাজে গুলি চালাল আইআরজিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালীতে একটি মালবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার (UKMTO)।

    বুধবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ওমানের উত্তর-পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে।

    UKMTO-এর তথ্য অনুযায়ী, আইআরজিসির একটি গানবোট জাহাজটির কাছে এসে পৌঁছায়। এ সময় কোনো ধরনের যোগাযোগ বা সতর্কবার্তা ছাড়াই গানবোট থেকে সরাসরি গুলিবর্ষণ করা হয়। এতে জাহাজটির ব্রিজ অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়।

    এদিকে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, ইরানের ওপর নৌ অবরোধ (ব্লকেড) বহাল থাকবে।

    ট্রাম্প বলেন, তেহরানকে যুদ্ধ অবসানের প্রস্তাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রেখেছে। তার দাবি, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।

    তবে ট্রাম্পের এই ঘোষণাকে সন্দেহের চোখে দেখছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, এই যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণা বাস্তবে কোনো গুরুত্ব বহন করে না।

    তিনি বলেন, “যে পক্ষ পরাজয়ের দিকে যাচ্ছে, তারা কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। অবরোধ আর বোমা হামলার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এর জবাব সামরিকভাবেই দেওয়া হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন