বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই আলোচনায় বসবে ইরান

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই আলোচনায় বসবে ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থান জানিয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বলেছেন, আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের কার্যক্রম বন্ধ করতে হবে, তবেই নতুন করে আলোচনার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

    ইরানের সংবাদমাধ্যম শরঘকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় ফেরার মূল শর্ত হলো উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতির শর্তসমূহ যথাযথভাবে মেনে চলা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, অবরোধ প্রত্যাহার করা হলে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইরাভানি আরও বলেন, ইরান যেকোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তার দাবি অনুযায়ী, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ইরান থেকে শুরু হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, “ইরান সংঘাত শুরু করেনি। যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা আলোচনায় প্রস্তুত। তবে তারা যদি সংঘাতের পথ বেছে নেয়, সেক্ষেত্রেও ইরান প্রস্তুত রয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন