বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন

    তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। এই ম্যাচের মধ্য দিয়েই সিরিজের ফল নির্ধারিত হবে। এরপরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের লড়াই।

    এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) ঘোষিত এই দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে।

    জানা গেছে, এই দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন ও মোস্তাফিজকে। একইসঙ্গে বিশ্রামে রাখা হয়েছে তরুণ পেসার নাহিদ রানাকেও। ফলে পেস আক্রমণে নতুন নেতৃত্ব নিতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। তাদের সঙ্গে থাকবেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

    এদিকে এই সিরিজে সুযোগ পেয়েছেন নতুন দুই মুখ—রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তারা। রিপন মন্ডল ৮ ম্যাচে ১৭ উইকেট শিকার করেন এবং সাকলাইন ৯ ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন। এই সিরিজে তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হতে পারে।

    ব্যাটিং লাইনআপে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। লিটন দাসের নেতৃত্বে দলে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের মতো ব্যাটাররা।
    প্রথম দুই টি-টোয়েন্টির ম্যাচ দুটি চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিবি।

    বাংলাদেশের স্কোয়াড (প্রথম দুই টি-টোয়েন্টি):
    লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন