শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী 

    বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের মোট স্থিতি ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

    অধিবেশনের ১৮তম দিনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী দেশের বৈদেশিক ঋণের সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। এমপি রুমিন ফারহানা বর্তমানে ঋণের পরিমাণ, তা পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কতটুকু ঋণ শোধ করেছে, সে বিষয়ে জানতে চেয়েছিলেন।

    অর্থমন্ত্রী জানান, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) বৈদেশিক ঋণ পরিশোধের কার্যক্রম পরিচালনা করে। তিনি বলেন, "প্রতি অর্থবছর ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয়। সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয় এবং সারা বছর নির্ধারিত সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।"

    সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, আন্তর্জাতিক ঋণ পরিশোধের দায়বদ্ধতা রক্ষায় সরকার অত্যন্ত সতর্ক এবং নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন