বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • বিশ্ব সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে: আইইএ প্রধান

    বিশ্ব সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে: আইইএ প্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান সংঘাত ও ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গভীর আশঙ্কার কথা প্রকাশ করেছেন।

    ফাতিহ বিরোল বলেন, "রাশিয়াকে ঘিরে পেট্রোল ও গ্যাস সংকটের যে দ্বিমুখী প্রভাব শুরু হয়েছে, তা একত্রে বিবেচনা করলে পরিস্থিতি এরই মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটি নিঃসন্দেহে মানব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট।"

    উল্লেখ্য, গত মার্চে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আইইএ তাদের কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন কোনো টেকসই চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর থেকে বন্দর অবরোধ প্রত্যাহার করা হবে না। তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র বর্তমানে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে।

    বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চললেও তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ত্যাগ করেননি। অন্যদিকে, ইরানও বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন