বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • বায়ার্নের কাকাতুয়া উদযাপনের পেছনের রহস্য

    বায়ার্নের কাকাতুয়া উদযাপনের পেছনের রহস্য
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার রাতে চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ৪-২ গোলে পরাজিত করে হ্যারি কেইন ও ম্যানুয়েল নয়্যারের দল শিরোপা জিতে নেয়। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে তারা ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে।

    এ নিয়ে মোট ৩৫তম বারের মতো জার্মান লিগ চ্যাম্পিয়ন হলো বাভারিয়ান ক্লাবটি। গত ১৪ মৌসুমে এটি তাদের ১৩তম শিরোপা।

    শিরোপা উদযাপনে এবার বায়ার্ন খেলোয়াড়দের পরনে দেখা যায় কাকাতুয়া চিত্রযুক্ত টি-শার্ট। শুধু তাই নয়, মিডফিল্ডার লিওন গোরেস্কা একটি কাকাতুয়ার মূর্তিও হাতে নিয়ে উদযাপন করেন, যা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

    জানা গেছে, এই কাকাতুয়া মূর্তির সঙ্গে বায়ার্নের একটি ‘সৌভাগ্যের গল্প’ জড়িয়ে আছে। গত বছর ফ্রাইবুর্গ-লেভারকুজেন ম্যাচ চলাকালে বায়ার্ন খেলোয়াড়রা একটি রেস্তোরাঁয় বসে খেলা দেখছিলেন। সেই সময় একটি সাদা কাকাতুয়া মূর্তি আনা হয়, আর ম্যাচটি ২-২ ড্র হওয়ায় বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়। এরপর থেকেই এই মূর্তিকে তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করে।

    রেস্তোরাঁর মালিক মাইকেল ক্যাফারের দেওয়া এই কাকাতুয়া মূর্তিটিকে দল ‘লাকি চার্ম’ হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন উদযাপনে ব্যবহার করতে শুরু করে। কোচ ভিনসেন্ট কোম্পানি ও খেলোয়াড়রা এটিকে অনানুষ্ঠানিক মাসকট হিসেবেও গ্রহণ করেছেন।

    তবে এবারের উদযাপন ছিল তুলনামূলক সংক্ষিপ্ত। কোচ কোম্পানি জানিয়েছেন, মৌসুম এখনো শেষ হয়নি। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার ভাষায়, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

    আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে বায়ার্ন মুখোমুখি হবে লেভারকুজেনের। এরপর ২৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে মাঠে নামবে তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন