বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যিশুর মূর্তি ভাঙচুর, ইসরায়েলি সেনার সম্পৃক্ততা স্বীকার

    যিশুর মূর্তি ভাঙচুর, ইসরায়েলি সেনার সম্পৃক্ততা স্বীকার
    ফিলিস্তিনি সাংবাদিক ইউনিস তিরাভির এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ লেবাননে যিশুখ্রিষ্টের একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্যের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে শুরু হওয়া এই আলোচনার পর বিষয়টি তদন্তে নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

    তদন্ত শেষে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিটি সত্য এবং এতে তাদেরই এক সেনাকে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, ওই সেনা একটি ভারী হাতুড়ি দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির মাথায় আঘাত করছে, যার ফলে মূর্তিটি ক্রুশ থেকে খুলে নিচে পড়ে যায়।

    সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ঘটনাটিকে তারা ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে। একই সঙ্গে বলা হয়, অভিযুক্ত সেনার আচরণ তাদের প্রত্যাশিত মূল্যবোধের পরিপন্থী।

    সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, নর্দান কমান্ড ঘটনাটি তদন্ত করেছে এবং বর্তমানে সামরিক বাহিনীর নিজস্ব প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

    আরব সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী খ্রিষ্টান অধ্যুষিত গ্রাম দেবলে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, মূর্তিটি তাদের গ্রামেই অবস্থিত, তবে এটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিশ্চিত করে বলা যায়নি।

    প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালালে এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে।

    বর্তমানে সেখানে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি সেনারা এখনো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। স্থানীয় সূত্রগুলো জানায়, এ সময়েও বিভিন্ন স্থানে বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন