বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • নাহিদের আগুনে বোলিং, ১৯৮ রানে থামল নিউজিল্যান্ড

    নাহিদের আগুনে বোলিং, ১৯৮ রানে থামল নিউজিল্যান্ড
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে দুইশ রানের আগেই থামিয়েছে বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানা একাই গুঁড়িয়ে দিয়েছেন কিউই ব্যাটিং লাইনআপ। তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেটের কৃতিত্বে সফরকারীরা অলআউট হয়েছে ১৯৮ রানে।

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামলেও শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতে গিয়ে ২ উইকেট হারায় তারা। এই দুই উইকেটই তুলে নেন নাহিদ রানা।

    তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে রান আটকে রাখেন। প্রথম কয়েক ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা রানের খাতা খুলতেই হিমশিম খায়। পরে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নিক কেলি।

    নিক কেলি একপ্রান্ত আগলে রেখে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেন। ১০২ বলে ১৪টি চারের সাহায্যে সাজানো এই ইনিংসটি কিউইদের ভরসা জুগিয়েছিল। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

    ৫২ রানে ৩ উইকেট হারানোর পর কেলি ও মুহাম্মদ আব্বাস মিলে ৫৬ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটিও ভেঙে দেন নাহিদ রানা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড।

    মধ্য ও শেষ দিকে বাংলাদেশি বোলারদের ধারাবাহিক আঘাতে ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ। শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং তাসকিনও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

    নাহিদ রানা শেষ পর্যন্ত ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় দিন উপহার দেন। এর আগে পাকিস্তানের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

    শেষদিকে কিছুটা লড়াই করলেও ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৯ রান।

    প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচামরার লড়াই। এখন ব্যাটারদের ওপরই নির্ভর করছে সিরিজে টিকে থাকার ভাগ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন