বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ফের যুদ্ধের আশঙ্কা, সতর্ক করল ইরান

    ফের যুদ্ধের আশঙ্কা, সতর্ক করল ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং ‘যেকোনো মুহূর্তে’ আবারও যুদ্ধ শুরু হতে পারে।

    স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের পক্ষ থেকে এ মন্তব্য এলো।

    ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাঘের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের ১৮০টি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত করেছে।
     
    ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, ‘এফ-৩৫-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন।’

    তিনি আরও বলেন, ‘এফ-৩৫-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।’
     
    এদিকে ইসরাইলের সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির রেডিও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
     
    অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটন পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে ‘নতুন ও অতিরিক্ত দাবি’ তোলায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।

    পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ২১ ঘণ্টাব্যাপী ওই আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, ‘শত্রুপক্ষ তাদের অতিরিক্ত দাবি বাদ দিয়ে এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে’ আলোচনা পুনরায় শুরু হতে পারে।
     
    বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেয়া হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি।
     
    ইরান জানিয়েছে, সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার শর্তে তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একইসঙ্গে, ইরানের নিয়ন্ত্রণে শর্তসাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেয়ার কথাও উল্লেখ করা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন