বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • প্রবাসী বাংলাদেশির দেওয়া জার্সি হাতে নেইমার

    প্রবাসী বাংলাদেশির দেওয়া জার্সি হাতে নেইমার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমারের হাতে এবার দেখা গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী এক বাংলাদেশির মাধ্যমে তার কাছে পৌঁছে যায় লাল-সবুজের এই জার্সি। জার্সিটি হাতে নিয়ে আনন্দঘন মুহূর্তে ছবি তোলেন এই ব্রাজিলিয়ান তারকা।

    শনিবার (১৭ এপ্রিল) ব্রাজিলে সান্তোস ক্লাবের অনুশীলনের সময় প্রবাসী বাংলাদেশি শাহনূর রোমেন নেইমারের হাতে জার্সিটি তুলে দেন।

    রোমেন জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিলে বসবাস করছেন এবং পেশায় ফটোসাংবাদিক। বিশেষ করে ক্রীড়া ফটোগ্রাফিতে তিনি সক্রিয়ভাবে কাজ করেন। সান্তোসের অনুশীলন মাঠে মিডিয়া সেশনের সময় তিনি সুযোগটি কাজে লাগিয়ে নেইমারের হাতে বাংলাদেশ দলের জার্সি তুলে দেন।

    দীর্ঘদিন দেশে ফিরতে না পারার কারণে আরেক প্রবাসী বাংলাদেশির সহযোগিতায় তিনি জার্সিটি সংগ্রহ করে ব্রাজিলে নিয়ে যান এবং শেষ পর্যন্ত সেটি নেইমারের কাছে পৌঁছে দেন।

    বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে বাংলাদেশে ফুটবল উন্মাদনার বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত হয়েছে বলে জানান রোমেন। তার মতে, বাংলাদেশ সম্পর্কে নেইমারেরও কিছুটা ধারণা রয়েছে।

    জার্সি পেয়ে নেইমার বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান, তিনি জানেন বাংলাদেশে তার এবং ব্রাজিল জাতীয় দলের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন