বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আবারও শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

    ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আবারও শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়া রোববার সকালে একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি।

    রোববার (১৯ এপ্রিল) রাশিয়ার সংবাদ সংস্থা তাস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরে গিয়ে পতিত হয়েছে।

    তিনি জানান, জাপানি সময় সকাল প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ৯টা) এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

    তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন