বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • শেষ মুহূর্তে মেসির গোল, টানা ৭ ম্যাচে অপরাজিত মায়ামি

    শেষ মুহূর্তে মেসির গোল, টানা ৭ ম্যাচে অপরাজিত মায়ামি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জোড়া গোল করে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় দলটি।

    হঠাৎ করে কোচিং দায়িত্বে আসেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস। জাভিয়ের মাসচেরানো আকস্মিকভাবে পদত্যাগ করায় তাকে সাময়িকভাবে প্রধান কোচের দায়িত্ব নিতে হয়। দায়িত্ব পাওয়ার প্রথম ম্যাচেই তিনি দলকে দারুণ এক জয় উপহার দেন।

    শনিবারের ম্যাচে কলোরাডো র‌্যাপিডসকে হারিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইন্টার মায়ামি। মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে হারের পর ঘুরে দাঁড়িয়ে দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাতেও সিলভেত্তির অ্যাসিস্টে বার্তেরামের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

    Lionel Messi scores 2 goals, Inter Miami beats Rapids 3-2, extends unbeaten  streak to 7 games | News/Talk 989 WORD

    দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে কলোরাডো। ৫৮তম মিনিটে রাফায়েল নাভারো একটি গোল শোধ দেন। এরপর ৬২তম মিনিটে ড্যারেন ইয়াপি কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ম্যাচ ২-২ সমতায় নিয়ে আসেন।

    ম্যাচের শেষ দিকে উত্তেজনা আরও বেড়ে যায়। ৮৭তম মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে। তবে চাপের মধ্যেও দলটি ভেঙে পড়েনি।

    ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে ডান দিক দিয়ে দুর্দান্ত আক্রমণে যান মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে করেন জয়সূচক গোল। এই গোলেই নিশ্চিত হয় ইন্টার মায়ামির ৩-২ জয়।

    এই মৌসুমে এখন পর্যন্ত ৭ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন মেসি, স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে যৌথভাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ