বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • পূর্বাচল স্টেডিয়ামের নকশা পরিবর্তনের উদ্যোগ, বহুমুখী স্পোর্টস হাব গড়ার পরিকল্পনা বিসিবির

    পূর্বাচল স্টেডিয়ামের নকশা পরিবর্তনের উদ্যোগ, বহুমুখী স্পোর্টস হাব গড়ার পরিকল্পনা বিসিবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্বাচলে নির্মাণাধীন জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পে তেমন অগ্রগতি না হলেও এবার নতুনভাবে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    শনিবার পূর্বাচল স্টেডিয়াম এলাকা পরিদর্শনে যান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এখানে শুধু ক্রিকেট নয়, একাধিক খেলাকে অন্তর্ভুক্ত করে একটি আধুনিক স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, পূর্বাচলের জন্য নির্ধারিত এই স্থানে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হবে। পাশাপাশি বহুমুখী ক্রীড়া আয়োজনের সুবিধাও থাকবে। বিসিবি, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবাই মিলে সমন্বিতভাবে কাজ করছে।

    তিনি আরও জানান, ২০২৭ সালের এশিয়া কাপ এবং ২০৩১ সালের বিশ্বকাপে সহ-আয়োজক হওয়ার লক্ষ্যকে সামনে রেখে অবকাঠামোগত পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রথম ধাপে বিসিবি নিজস্ব উদ্যোগে কাজ শুরু করবে, পরে সরকারও প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

    এদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, বর্তমান নকশায় কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে, যা বাস্তব চাহিদা অনুযায়ী করা হবে। তিনি বলেন, এটি একটি বড় প্রকল্প। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাও এখানে যুক্ত করতে চাই। এতে দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন হবে।

    তিনি আরও বলেন, নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানসহ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

    তামিম ইকবাল বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজ শুরু করা। এতদিন শুধু আলোচনা হয়েছে, এবার বাস্তব কাজ শুরু করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ