বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • নতুন চার ক্রিকেটার ও কোচসহ বাংলাদেশ সফরে পাকিস্তান

    নতুন চার ক্রিকেটার ও কোচসহ বাংলাদেশ সফরে পাকিস্তান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিতব্য এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন শান মাসুদ।

    ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং উইকেটকিপার মুহাম্মদ গাজী ঘোরি। পিসিবি জানিয়েছে, স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন।

    এদিকে দল ঘোষণার পাশাপাশি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়ক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিং দায়িত্বে যুক্ত হয়েছেন। এছাড়া আসাদ শফিককে ব্যাটিং কোচ এবং উমর গুলকে বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    বাংলাদেশ সফরের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে করাচিতে বিশেষ ক্যাম্প করবে পাকিস্তান দল। আগামী ২৭ এপ্রিল শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প। এরপর ২ মে বাংলাদেশে রওনা দিয়ে ৩ মে ঢাকায় পৌঁছাবে দলটি।

    সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

    পাকিস্তানের টেস্ট স্কোয়াড:
    শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইমাম-উল-হক, সৌদ শাকিল, সালমান আলী, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ, নোমান আলী, সাজিদ খান, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন