বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি খাতে বড় ধাক্কা

    ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি খাতে বড় ধাক্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ধারাবাহিক দূরপাল্লার ড্রোন হামলার ফলে বড় ধরনের ক্ষতি হয়েছে। এ অবস্থায় ইউরোপীয় দেশগুলোর প্রতি নতুন করে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপ যদি ইউক্রেনের ড্রোন উৎপাদনে সহায়তা করে, তাহলে তা ইউরোপজুড়ে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে। এমনকি এসব পদক্ষেপের অপ্রত্যাশিত পরিণতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

    রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আরও কঠোর ভাষায় বলেন, ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরি করা ইউরোপীয় কোম্পানিগুলোর অবস্থান সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।

    এদিকে জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়াম ইউক্রেনকে ড্রোন ও সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এসব সহায়তার মধ্যে বিনিয়োগ, যৌথ উৎপাদন ও অর্থ সহায়তা রয়েছে।

    অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের ড্রোন হামলা এখন নিয়মিত সক্ষমতায় পরিণত হয়েছে। ইউক্রেন এরইমধ্যে নিজস্ব অস্ত্রশিল্প গড়ে তুলে রাশিয়ার ভেতরে গভীর পর্যন্ত হামলা চালাতে সক্ষম হয়েছে।

    সাম্প্রতিক হামলাগুলোতে রাশিয়ার তেল শোধনাগার, পাইপলাইন, তেল ডিপো ও রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাশিয়া সম্ভাব্য তেল রপ্তানির প্রায় ৪০ শতাংশ আয় হারিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন