বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্পের মিথ্যা দাবির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি ইরানের

    ট্রাম্পের মিথ্যা দাবির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি ইরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ঘণ্টার মধ্যে ‘সাতটি মিথ্যা দাবি’ করার অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেবে তেহরান।

    গালিবাফ বলেন, ট্রাম্প ‘এক ঘণ্টায় সাতটি দাবি’ করেছেন, অথচ সেগুলোর সবই ‘মিথ্যা’। শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক অনুষ্ঠানে ট্রাম্প বক্তব্য দেয়ার সময়ই গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।

    গালিবাফ যোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি মিথ্যা দাবি করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ‘মিথ্যাচার’ যুদ্ধ বা আলোচনায় কোনও সফলতা বয়ে আনবে না।

    ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণায় নয়, বরং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করবে। গণমাধ্যমে প্রচারণা যুদ্ধ এবং জনমত প্রভাবিত করা চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ অংশ। তবে ইরান এ ধরনের কৌশলে প্রভাবিত হবে না বলেও দাবি করেন তিনি।

    এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আল জাজিরাকে জানান, ইরানি পার্লামেন্ট হরমুজ প্রণালি সুরক্ষার লক্ষ্যে ট্রানজিট ফি আরোপের জন্য একটি খসড়া আইন প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে। যদিও ট্রাম্প বলেছেন, এ ধরনের কোনও ফি আরোপ করতে দেয়া হবে না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন