বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আনা হবে শান্তিপূর্ণভাবে—ট্রাম্প

    ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আনা হবে শান্তিপূর্ণভাবে—ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইউরেনিয়াম ‘শান্তিপূর্ণ উপায়ে’ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন । একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে।

    গতকাল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফনিক্স শহরে রিপাবলিকান পার্টির ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সমাবেশে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরানের ইউরেনিয়ামের প্রসঙ্গে তিনি বলেন, “কারো কারো প্রশ্ন আছে যে কী করে আমরা (ইরানের) নিউক্লিয়ার ডাস্ট (ইউরেনিয়াম) পাবো। আমার উত্তর হলো, আমরা পর্যাপ্ত সংখ্যক এক্সকেভেটর নিয়ে সেখানে যাব এবং ইরানের সঙ্গে মিলে সেটি সংগ্রহ করব।”

    “এজন্য আমাদের অনেক শক্তিশালী ও বড় এক্সকেভেটর প্রয়োজন। এত বড় যে আপনারা কল্পনাও করতে পারবেন না।”

    “কিন্তু আমরা এক্ষেত্রে ইরানের সঙ্গেই যাব এবং তা (ইউরেনিয়াম) সংগ্রহ করব। খুবই শিগগিরই আমরা এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব।”

    ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে; জাতিসংঘের তথ্য অনুযায়ী এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পরিশুদ্ধ। ইরান যদি পরমাণু বোমা বানাতে চায়, সেক্ষেত্রে পরিশুদ্ধতার মান কমপক্ষে ৯০ শতাংশে উন্নীত করতে হবে।

    গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান তার ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে, তবে তারপরই ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে তেহরানের পক্ষ থেকে বলা হয়, ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না।

    শুক্রবার ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণার মাধ্যমে এ ইস্যুতে নিজের পূর্বের অবস্থানই ফের ব্যক্ত করলেন ট্রাম্প।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন