বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • হরমুজ প্রণালি খুলে যাওয়ায় শি সন্তুষ্ট, দাবি ট্রাম্পের

    হরমুজ প্রণালি খুলে যাওয়ায় শি সন্তুষ্ট, দাবি ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার চালু হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সন্তুষ্ট হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত হওয়া বা দ্রুত সেই প্রক্রিয়া এগোনোর খবর শি জিনপিংকে ‘খুবই খুশি’ করেছে।

    একই পোস্টে ট্রাম্প তার আসন্ন চীন সফর নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকটি বিশেষ ও ঐতিহাসিক গুরুত্ব বহন করবে। ট্রাম্পের ভাষায়, তিনি শির সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং এই সফর থেকে উল্লেখযোগ্য সাফল্য আসবে বলে আশা করছেন।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে চালু হওয়ায় আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    তবে ট্রাম্পের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের পক্ষ থেকে এখনো কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    সূত্র: দ্য গার্ডিয়ান
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন