বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য

    সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সাইফ হাসান ও লিটন দাসের ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা।

    ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১১৫ রান। ক্রিজে আছেন লিটন দাস ৩৮ রানে এবং তাওহিদ হৃদয় ১ রানে।

    ইনিংসের শুরুতেই আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম (২), এরপর পরের বলেই ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০)। নাথান স্মিথের চতুর্থ ওভারে এই দুই উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

    এরপর সাইফ হাসান ও লিটন দাস ইনিংস গুছিয়ে নেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি সাইফ। উইল ও’ররকির বলে পুল শট খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন সাইফ।

    এর আগে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪৭ রান করে। হেনরি নিকোলস ৬৮ এবং ডিন ফক্সক্রফট ৫৯ রান করেন। উইল ইয়াংয়ের ব্যাট থেকে আসে ৩০ রান।

    বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। নাহিদ রানা ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।

    বর্তমানে ম্যাচে দুই দলের মধ্যে চলছে জমজমাট লড়াই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ