বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • বিসিবি সভাপতির দায়িত্বে তামিমকে নিয়ে আশাবাদী মিরাজ

    বিসিবি সভাপতির দায়িত্বে তামিমকে নিয়ে আশাবাদী মিরাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। বর্তমানে ওয়ানডে দলের অধিনায়ক মিরাজ। অন্যদিকে তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এতে ক্রিকেটারদের জন্য ইতিবাচক কিছু সুবিধা দেখছেন টাইগারদের এই অধিনায়ক।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন মিরাজ। তিনি বলেন, তামিম যেহেতু সাম্প্রতিক সময়েই খেলা ছেড়েছেন, তাই খেলোয়াড়দের প্রয়োজন ও মানসিকতা তিনি ভালোভাবে বোঝেন, যা দলের জন্য ইতিবাচক হতে পারে।

    মিরাজ আরও জানান, সভাপতির সঙ্গে আলোচনায় দলের পারফরম্যান্স এবং আরও ভালো ক্রিকেট খেলার বিষয়েই কথা হয়েছে।

    সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে নানা ঘটনা ঘটলেও খেলোয়াড়রা অনুশীলনে মনোযোগী ছিলেন বলে জানান তিনি। তার ভাষায়, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠের বাইরের বিষয় তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলে না।

    নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে মিরাজ বলেন, গত কয়েক সপ্তাহের অনুশীলন ভালো হয়েছে এবং দল ভালো ক্রিকেট খেলতেই মনোযোগী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন