শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • বাজারে সরবরাহ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

    বাজারে সরবরাহ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেড় মাস বিরতির পর বৈদেশিক মুদ্রাবাজারে আবারও সক্রিয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ৭ কোটি ডলার কেনার পর বৃহস্পতিবার আরও ৫ কোটি ডলার বাজার থেকে সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

    চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ড (BPM6) অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন করে ডলার সংগ্রহের ফলে চলতি অর্থবছরে বিভিন্ন ব্যাংক থেকে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬১ কোটি ৩৫ লাখ ডলারে। এতে করে বুধবার পর্যন্ত বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের সময় এই রিজার্ভ ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

    ডলার বাজারের এই স্থিতিশীলতা ও রিজার্ভ বৃদ্ধিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনেই ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৬১ কোটি ডলার দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ২ হাজার ৭৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি।

    বুধবার ৭ কোটি ডলার কেনার বিপরীতে বাজারে প্রায় ৮৫৯ কোটি টাকা সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২ মার্চ পর্যন্ত সংগৃহীত ডলারের বিপরীতে বাজারে ৬৭ হাজার কোটি টাকারও বেশি তারল্য ছাড়া হয়েছে, যা ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের কারণে ডলারের বাজারে বর্তমানে স্বস্তি বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন