শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • সাপ্তাহিক শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেন কমেছে ৩০ কোটি টাকা

    সাপ্তাহিক শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেন কমেছে ৩০ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন লেনদেনের শুরুতে অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও শেষ পর্যন্ত দরপতনের পাল্লাই ভারী ছিল। ফলে প্রধান ও বাছাই করা সূচক সামান্য বাড়লেও কমেছে শরিয়াহ সূচক ও মোট লেনদেনের পরিমাণ।

    বৃহস্পতিবার লেনদেনের শুরুতে বাজারে বেশ গতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সিকিউরিটিজের দাম কমতে থাকে। দিনশেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে, ২০১টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দর।

    বেশিরভাগ শেয়ারের দরপতন সত্ত্বেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে নেমেছে।

    ডিএসইতে আজ ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে ৩০ কোটি ৩৩ লাখ টাকা।

    অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে উঠেছে। সেখানে ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ৮৬টির দাম বেড়েছে এবং ৮৮টির কমেছে। সিএসইতে আজ ৩১ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৭ কোটি টাকা বেশি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন