মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান বিসিবি প্রধান তামিম

    এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান বিসিবি প্রধান তামিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করা হয়েছে।

    বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধিসহ একাধিক উদ্যোগ নেন তামিম ইকবাল। এবার তিনি দর্শকদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার কথা জানিয়েছেন।

    বিসিবির একটি ভিডিও বার্তায় তামিম বলেন, খেলোয়াড় ও স্টাফদের সমস্যা নিয়ে আলোচনা হলেও দীর্ঘদিন ধরে দর্শকদের অভিজ্ঞতা নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যা তিনি পরিবর্তন করতে চান।

    তিনি আরও বলেন, মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য গেট থেকে প্রবেশ, বসার ব্যবস্থা, খাবার ও পানির সুবিধাসহ সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত করতে হবে, যাতে তারা সন্তোষজনক অনুভূতি নিয়ে ফিরতে পারেন।

    তামিম জানান, সব দর্শকের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব না হলেও র‍্যান্ডমভাবে ৫ থেকে ১০ জন দর্শকের সঙ্গে তিনি নিজে বসে তাদের অভিজ্ঞতা জানতে চান এবং সমস্যাগুলো শুনতে চান।

    আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই এই উদ্যোগ শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রথম ম্যাচ থেকেই দর্শকদের অভিজ্ঞতা উন্নয়নের কাজ শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ