বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • অবশেষে আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স

    অবশেষে আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায় থাকা সানরাইজার্স হায়দরাবাদ অবশেষে স্বস্তির খবর পেয়েছে। দীর্ঘদিনের পিঠের চোট কাটিয়ে চলমান আইপিএলে খেলার জন্য পূর্ণ ফিটনেস অর্জন করেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

    নতুন মেডিকেল স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, তার পিঠের স্ট্রেস ইনজুরি সম্পূর্ণ সেরে গেছে। ফলে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই তিনি বোলিং করতে পারবেন বলে জানা গেছে।

    ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৭ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেবেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। সিডনিতে সাম্প্রতিক পরীক্ষায় তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এনওসি পাওয়ার পর তিনি এখন মাঠে ফেরার জন্য প্রস্তুত।

    গত বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ চলাকালে পিঠে চোট পান কামিন্স। এরপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। চোটের কারণে তিনি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি।

    তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন ঈশান কিশান। টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকলেও পরে মেডিকেল পরীক্ষা ও এনওসি প্রক্রিয়ার জন্য দেশে ফিরে যান কামিন্স।

    সানরাইজার্স হায়দরাবাদ আগামী শনিবার (১৮ এপ্রিল) ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচেই তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।

    বর্তমানে দুই জয় ও তিন হারের পর হায়দরাবাদ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন