বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি চীনের

    শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি চীনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুলে চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে কঠোর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগকে ভিত্তি করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তবে বেইজিং উপযুক্ত ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।

    তিনি আরও জানান, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় দায়িত্বশীল নীতি অনুসরণ করে এবং এসব রপ্তানি দেশীয় আইন ও আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়।

    এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও তিনি শুরুতে কোনো দেশের নাম উল্লেখ করেননি, বিশ্লেষকদের মতে এই হুমকি মূলত চীন ও রাশিয়াকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে।

    পরে ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মারিয়া বার্টিরোমোর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি নিশ্চিত করেন, তালিকায় চীনও থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন