বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাব প্রকাশ

    শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাব প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফা যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর এবং যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে সম্ভাব্য নতুন দফা আলোচনার প্রেক্ষাপটে এই উদ্যোগ সামনে আসে।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে শি জিনপিং এই প্রস্তাব উপস্থাপন করেন।

    প্রস্তাব অনুযায়ী, প্রথমত মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয়ত, সব দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    তৃতীয় দফায় জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়, যাতে বিশ্বকে নতুন করে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া না হয়। চতুর্থত, উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়ে চীন আঞ্চলিক অগ্রগতিতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

    এদিকে, ইরানের বন্দর অবরোধের ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন। বেইজিং এ পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

    অন্যদিকে, ১১ এপ্রিল ওয়াশিংটন–তেহরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে ইরানি বন্দরে প্রবেশকারী বা বের হওয়া জাহাজ লক্ষ্য করে কঠোর পদক্ষেপের হুমকি দেন। এর পরপরই হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়ে।

    রিপোর্ট অনুযায়ী, ইরান কার্যত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং নির্দিষ্ট কিছু মিত্র দেশের জাহাজ ছাড়া অন্যান্য নৌযান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে।

    এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ইরানকে সামরিক সহায়তা দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

    এদিকে, মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনা সপ্তাহের শেষে অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন