বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • তেলের দামে উল্লম্ফন, ভারতের জন্য বাড়তি চাপ

    তেলের দামে উল্লম্ফন, ভারতের জন্য বাড়তি চাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকে ইরানের বন্দরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। এর আগে তিনি সতর্ক করে দেন, ইরানের ‘হামলাকারী জাহাজ’ মার্কিন নৌবাহিনীর অবরোধের কাছাকাছি এলে সেগুলো ধ্বংস করা হবে।

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন। যদিও ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যেসব জাহাজ ইরানের বন্দরে যাতায়াত করছে না, তাদের চলাচলে বাধা দেওয়া হবে না।

    এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। জ্বালানি বাজার খোলার পরই ব্রেন্ট ক্রুডের দাম ৭.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৩৭ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১০৪.৫৬ ডলারে।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও এলএনজি পরিবহন হয়। ফলে এ অঞ্চলে যেকোনো অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।

    বর্তমান সংকটের প্রভাব ইতোমধ্যেই বিভিন্ন দেশে পড়তে শুরু করেছে। আয়ারল্যান্ডে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের পর সরকার পেট্রোল-ডিজেলে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জার্মানিও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়ায় পরিবহন খাতে বড় ধাক্কার আশঙ্কা করা হচ্ছে।

    ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশটি তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল, যার একটি বড় অংশ হরমুজ প্রণালির মাধ্যমে আসে। বিশেষজ্ঞদের মতে, তেলের পাশাপাশি এলএনজি ও এলপিজি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

    আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হর্ষ পন্থ বলেন, হরমুজ প্রণালিতে অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং এতে ভারতসহ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

    এদিকে, এলএনজি সরবরাহেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতার, যা বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদক, সেই সরবরাহেও বিঘ্নের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ভারতে শিল্পখাতে এলএনজি সরবরাহ ২০ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

    সারের সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সার হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই রুটে অস্থিরতা কৃষি খাতেও প্রভাব ফেলতে পারে।

    অর্থনৈতিক দিক থেকে ভারত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার কারণে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৬.৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় রাজস্ব ঘাটতি ও বাণিজ্য ভারসাম্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু জ্বালানি নয়, বৈশ্বিক বাণিজ্য, কৃষি, শিল্প ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন